ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ, পাল্টাপাল্টি ধাওয়া, আহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিরসরাইয়ে নিজামপুর বিশ্ববিদ্যালয় কলেজে ছাত্রলীগের দু্ই পক্ষের সংঘর্ষে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে এইচএসসিতে ভর্তি হতে আসা এক সাধারণ ছাত্রসহ দুজন আহত হয়েছে।গতকাল মঙ্গলবার দুপুর ১২টায় এ ঘটনা ঘটে। পরে পুলিশঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।জানা গেছে, মিরসরাই উপজেলা ছাত্রলীগের বিরাজমান কোন্দলের জের ধরে ছাত্রলীগের তুহিন-মিল্টন সমর্থিত পক্ষের ইমন, সাকিব ও মোশাররফের নেতৃত্বে চট্টগ্রামের উত্তর জেলা ছাত্রলীগের সদস্য সালাউদ্দিন হায়দারের ওপর হামলা চালান। এর জবাবে উপজেলা ছাত্রলীগের রানা-এমরান সমর্থিতরাও তাদের ওপর চড়াও হন। এতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় মন্জুর আলম নামে এক সাধারণ ছাত্র ও ছাত্রলীগের নেতা ইমন গুরুতর আহত হন। তাঁদের স্থানীয় মাতৃকা হাসপাতালে ভর্তি করা হয়েছে। উপজেলা ছাত্রলীগের একাংশের যুগ্ম আহ্বায়ক মাঈনুল ইসলাম নিজামপুর কলেজে পাল্টাপাল্টি ধাওয়ার সত্যতা স্বীকার করেন। তবে কী কারণে ঘটনার সূত্রপাত হয়েছে তা তিনি জানাতে পারেননি। মিরসরাই থানার ওসি ইমতিয়াজ এম কে ভূঁইয়া জানান, ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।