ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে আহত ১০
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা সদরে ম্যাক্সিস্ট্যান্ড এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত বুধবার রাতে উপজেলা ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছে।আহতদের মধ্যে পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ এ ঘটনায় ছাত্রলীগের তিন কর্মীকে গ্রেপ্তার করেছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার রাত সাড়ে সাতটার দিকে শহরের ম্যাক্সিস্ট্যান্ড এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের মাসুুুুুুুুুুুম-বাদল পক্ষের সঙ্গে আলামীন-কচি পক্ষের সংঘর্ষ হয়।এ সময় উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খান মো. এরফান বলেন, এ ঘটনায় গতকাল সকালে জুনায়েদ (৩০), উজ্জ্বল (২৪) ও নূরে আলম (২২) নামে আলামীন-কচির পক্ষের তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।