ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে আহত ২০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ ডিগ্রি কলেজে গতকাল বৃহস্পতিবার ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে ২০ জন আহত হয়েছেন। সংঘর্ষ চলাকালে সুনামগঞ্জ-সিলেট সড়কে প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। এ সময় গোবিন্দগঞ্জ বাজারের কয়েকটি দোকান ভাঙচুর করা হয়। পুলিশ ও কলেজ সূত্রে জানা যায়, গোবিন্দগঞ্জ ডিগ্রি কলেজে আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে দ্বন্দ্ব চলছিল। গতকাল বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে কলেজ ছাত্রলীগের নেতা জমির ও খসরু পক্ষের কর্মীরা কথা-কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। পরে দুই পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে কলেজের পাশের সুনামগঞ্জ-সিলেট সড়কের গোবিন্দগঞ্জ বাজার পয়েন্টে সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল মুন্সি জানান, কলেজে ছাত্রলীগের দুই পক্ষের অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে এ ঘটনা ঘটেছে।