ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে আহত ৮

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়নে গত বুধবার রাতে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে আটজন আহত হয়েছেন। সোমবার রাতেও ওই ইউনিয়নে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিলে আওয়ামী লীগের কার্যালয়ে হামলার চেষ্টা চালানো হয়।
স্থানীয় ছাত্রলীগের নেতা-কর্মীরা জানান, সোমবার বড়খাতা ইউনিয়নে ছাত্রলীগের সমেঞ্চলন অনুষ্ঠিত হয়। সমেঞ্চলনে সভাপতি-সম্পাদক পদে ১২ জন প্রার্থী হন। মাদকাসক্ত হওয়ার অভিযোগ ওঠায় ছয়জন প্রার্থিতা প্রত্যাহার করে নেন। পরে রবিউল ইসলামকে সভাপতি ও জাকিরুল ইসলামকে সাধারণ সম্পাদক করে বড়খাতা ইউনিয়ন ছাত্রলীগের কমিটি গঠন করা হয়। ওই কমিটিতে আসতে না পেরে বুধবার রাতে মাহিদুল ইসলাম, জাকির হোসেন, রিপন ইসলামসহ ছাত্রলীগের একাংশ বড়খাতা ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ে ভাঙচুরের চেষ্টা চালায়। এ সময় বিবদমান ছাত্রলীগের দুই পক্ষে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এতে মাহিদুল, জাকির, রিপনসহ কমপক্ষে আটজন আহত হন।
ছাত্রলীগের একাংশের অভিযোগ, যোগ্য ও ত্যাগীদের কমিটি থেকে বাদ দিতে মাদকাসক্ততা শনাক্তের জন্য রক্ত পরীক্ষা করা হচ্ছে।
পদবঞ্চিত ছাত্রলীগের একাংশের নেতা রিপন ইসলাম বলেন, ‘বুধবার রাতে নতুন কমিটিতে আসা লোকজন আমাদের ওপর হামলা চালায়। এতে বেশ কয়েকজন আহত হন।’
হাতীবান্ধা উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. তফিউজ্জামান বলেন, ছাত্রলীগের ইউনিয়ন কমিটিতে রক্ত পরীক্ষা কার্যক্রমে অংশগ্রহণ না করায় কমিটি থেকে বাদ পড়া বড়খাতা ইউনিয়ন ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মী দলীয় কার্যালয় ভাঙচুর করেন।
বৃহস্পতিবার প্রথম আলোয় ‘মাদকাসক্ত শনাক্তে ছাত্রলীগের নেতাদের রক্ত পরীক্ষা!’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়।