সিলেটের এমসি কলেজে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গতকাল মঙ্গলবার ছাত্রলীগের দুই পক্ষ সশস্ত্র মহড়া দিয়েছে। কেউ কাপড় দিয়ে মুখ ঢেকে, কেউ বা হেলমেট পরে ধারালো অস্ত্র উঁচিয়ে এ মহড়ায় অংশ নেন। এ সময় ফঁাকা গুলির শব্দও শোনা যায়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, এমসি কলেজে গতকাল ছিল প্রথম বর্ষের (সম্মান) পরিচিতি ক্লাস। এদিন জেলা ছাত্রলীগের একটি পক্ষ নবীন শিক্ষার্থীদের বরণ করার প্রস্তুতি নেয়। ক্যাম্পাসে অবস্থানরত ছাত্রলীগের এই পক্ষের নবীনবরণের প্রস্তুতিতে কলেজের বহিরাগত একটি পক্ষ ক্ষুব্ধ হয়ে ওঠে। সকাল সাড়ে ১০টা থেকে ছাত্রলীগের বহিরাগত পক্ষটি ক্যাম্পাসে ঢোকার চষ্টো চালায়। ক্যাম্পাসের অভ্যন্তরে ছাত্রলীগের ওই পক্ষ যখন নবীনদের স্বাগত জানিয়ে মিছিল করছিল, তখন জেলা ছাত্রলীগের পদচু্যত সভাপতি পংকজ পুরকায়স্থ ও জেলার সাবেক সাংগঠনিক সম্পাদক বাবলা চেৌধুরীর নেতৃত্বে অপর পক্ষ কলেজের প্রধান ফটকে অবস্থান নেয়। প্রত্যক্ষদর্শীরা জানান, বাবলা চেৌধুরীকে কলেজের ফটকের সামনে টিলাগড় মোড়ে প্রকাশ্যেই রামদা ঘষে ধারালো করতে দেখা যায়। পরে তঁার নেতৃত্বেই নেতা-কর্মীরা বিভিন্ন ধরনের অস্ত্র নিয়ে মিছিল করে কলেজে ঢোকেন। বেলা ১১টা থেকে দুপুর পেৌনে ১২টা পর্যন্ত দুই পক্ষ বিভিন্ন ধরনের ধারালো অস্ত্র, রড ও হকিস্টিক নিয়ে মহড়া দেয়। একপর্যায়ে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। এ সময় বিচ্ছিন্ন সংঘর্ষে অন্তত পঁাচজন আহত হন। ভাঙচুর করা হয় নয়টি মোটরসাইকেল ও একটি দোকান। সংঘর্ষ ও ভাঙচুরের সময় গুলির শব্দও শোনা যায়। জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি হিরণ মাহমুদ অভিযোগ করেন, অস্ত্রসহ ক্যাম্পাসে প্রবেশকারীরা বহিরাগত। চঁাদাবাজি ও শৃঙ্খলা ভঙ্গের দায়ে কেন্দ্রীয় কমিটি সম্প্রতি পংকজকে সভাপতির পদ থেকে সরিয়ে দিয়েছে। মুঠোফোনে পংকজ দাবি করেন, সংঘর্ষের সময় তিনি ঘটনাস্থলে ছিলেন না। বাবলা চেৌধুরী বলেন, Èআমরা সহাবস্থানের জন্য কলেজে গেলে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। একপর্যায়ে গুলিও করে।'শাহ পরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বলেন, Èবিচ্ছিন্ন সংঘর্ষ হয়েছে। তবে পুলিশ অবস্থান নেওয়ার পর পরিস্থিতি শান্ত হয়ে যায়।'