প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে গতকাল বৃহস্পতিবার ছাত্রলীগের নামধারী নেতা-কর্মী ও কর্মচারীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে।অভিযোগ উঠেছে, হাসপাতালে কর্মচারী নিয়োগে ছাত্রলীগের নামধারী নেতাদের কোটা বরাদ্দের দাবি নিয়ে এ ঘটনা ঘটে। ছাত্রলীগ এ অভিযোগ অস্বীকার করেছে। হাসপাতাল সূত্র জানায়, ১৮১টি পদে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারী নিয়োগে গত মাসে বিজ্ঞপ্তি দেওয়া হয়। এর পর থেকে কলেজের ছাত্রলীগের নামধারী নেতা-কর্মীরা তাঁদের জন্য কোটার দাবি করে আসছেন। কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মশিউর রহমান বলেন, কর্মচারী নিয়োগে কোটা বরাদ্দের দাবিতে ছাত্রলীগের নামধারী সন্ত্রাসীরা প্রতিদিনই হাসপাতালে বিক্ষোভ করছিল।