ছাত্রলীগের নেতা গ্রেপ্তার, প্রতিবাদে বিক্ষোভ-ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কাপাসিয়া থেকে গতকাল সোমবার একটি হত্যা মামলার আসামি ছাত্রলীগের নেতা মো. আলমগীর হোসেনকে গ্রেপ্তার করেছে র্যা ব। এর প্রতিবাদে ছাত্রলীগের নেতা-কর্মীরা কাপাসিয়া বাজারে বিক্ষোভ ও কয়েকটি দোকানে ভাঙচুর করেছেন।আলমগীর হোসেনের বাড়ি কাপাসিয়া উপজেলার রাউদকোনা এলাকায়। তিনি জেলা ছাত্রলীগের সহসভাপতি বলে জানা গেছে।পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, গত মার্চ মাসে সাইফুল ইসলাম নামে কাপাসিয়া বিএনপির এক নেতা খুন হন। আলমগীর ওই হত্যা মামলার ২ নম্বর আসামি। গতকাল দুপুরে র্যা ব-১-এর সদস্যরা কাপাসিয়া বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারের খবর পেয়ে ছাত্রলীগের নেতা-কর্মীরা বিক্ষোভ করেন এবং একটি ইলেকট্রনিকসামগ্রী বিক্রয়কেন্দ্রসহ কয়েকটি দোকানের কাচ ভাঙচুর করেন। খবর পেয়ে পুলিশ তাঁদের ধাওয়া করে ছাত্রভঙ্গ করে দেয়। কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আলমগীরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।