ছাত্রলীগের নেতা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা শহর ছাত্রলীগের সহসভাপতি ফিরোজ আহমেদ হত্যা মামলার প্রধান আসামি বরুড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাছির উদ্দিনকে গত বৃহস্পতিবার গভীর রাতে গ্রেপ্তার করেছে পুলিশ।পুলিশ সূত্রে জানা গেছে, গত বুধবার দুপুরে ফিরোজের (৩৫) ক্ষতবিক্ষত লাশ লালমাই পাহাড়ের জামমুড়া এলাকা থেকে উদ্ধার করা হয়। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে সদর দক্ষিণ মডেল থানায় নাছিরসহ আটজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১০-১৫ জনের বিরুদ্ধে মামলা করা হয়। এরপর বৃহস্পতিবার রাতেই পৌর এলাকার চান্দিনা সড়কের বাসা থেকে নাছিরকে গ্রেপ্তার করে পুলিশ। এ ছাড়া শাকপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বেকী গ্রামের বাসিন্দা কামাল হোসেনকেও (৩৮) গ্রেপ্তার করা হয়।