ছাত্রলীগের নেতা গ্রেপ্তার প্রতিবাদে সড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়া সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুনকে গতকাল শনিবার গ্রেপ্তার করেছে পুলিশ।এর প্রতিবাদে ছাত্রলীগের নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল ও কুষ্টিয়া-ঝিনাইদহ সড়ক এক ঘণ্টা অবরোধ করেন। এতে মজমপুর ট্রাফিক অফিস থেকে সদর উপজেলা সড়ক পর্যন্ত দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।কুষ্টিয়া মডেল থানার পরিদর্শক (তদন্ত) মনিরুজ্জামান বলেন, ১৬ নভেম্বর লেনিন নামের এক যুবককে মারপিট করার মামলায় মামুনকে সকালে কুষ্টিয়া সরকারি কলেজের প্রধান ফটকের সামনে থেকে গ্রেপ্তার করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, মামুনকে গ্রেপ্তারের খবরে ছাত্রলীগের শতাধিক নেতা-কর্মীরা দুপুরে শহরের সাদ্দাম বাজার এলাকায় কুষ্টিয়া-ঝিনাইদহ সড়ক অবরোধ করেন।