ছাত্রলীগের নেতা রিমান্ড শেষে জেলহাজতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট এমসি কলেজের গণিত বিভাগের শিক্ষার্থী ও ছাত্রলীগের কর্মী উদয়েন্দু সিংহ খুনের মামলায় গ্রেপ্তার ওই সংগঠনের নেতা আবদুর রহিম ওরফে রিপন জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ কোনো তথ্য দেননি। দুই দিনের রিমান্ড শেষে গতকাল বুধবার বিকেলে রিপনকে জেলহাজতে পাঠানো হয়েছে। পুলিশ জানায়, ছাত্রলীগের একটি পক্ষের কর্মীদের হাতে গত ১২ জুলাই এমসি কলেজের শিক্ষার্থী উদয়েন্দু খুন হন। এ ঘটনায় পুলিশ ছাত্রলীগের এমসি কলেজের ছাত্রাবাস শাখার সভাপতি আবদুর রহিম ওরফে রিপনকে ১৬ জুলাই গ্রেপ্তার করে। উদয়েন্দু হত্যার পেছনে সংগঠনের অভ্যন্তরীণ কোন্দল ছাড়া অন্য কোনো কারণ আছে কি না, তা খতিয়ে দেখতে গত সোমবার তাঁকে দুই দিনের রিমান্ডে নেওয়া হয়।