ছাত্রলীগের নেতাকে উদ্ধারের দাবিতে শিক্ষকদের মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শেষ বর্ষের ছাত্র ও ছাত্রলীগের বঙ্গবন্ধু হল শাখার সভাপতি সাইফুল ইসলামকে উদ্ধারের দাবিতে গতকাল সোমবার মানববন্ধন করেছেন আইন বিভাগের শিক্ষকেরা। এদিকে গত বছরের ৪ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্র নিখোঁজের ঘটনার এক বছর উপলক্ষে একটি সঞ্চরণসভা হয়েছে।প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে এ মানববন্ধন হয়। এতে আইন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ছাড়াও বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। বত্তৃদ্ধতা করেন আইন বিভাগের সভাপতি আকরাম হোসাইন মজুমদার, সেলিম তোহা, শাহজাহান মণ্ডল, প্রক্টর জাহাঙ্গীর হোসেন, ছাত্র উপদেষ্টা মাহবুবর রহমান প্রমুখ।বক্তারা বলেন, ‘নিখোঁজ ও গুম আর নয়, আমরা স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তা চাই।’