ছাত্রলীগের নেতার ওপর হামলার প্রতিবাদে অবরোধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লার দাউদকান্দি উপজেলার বিটেশ্বর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রুবেল ভূঁইয়ার ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে সংগঠনটির নেতা-কর্মীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন। গতকাল সোমবার উপজেলার গৌরীপুর মুন্সী ফজলুর রহমান সরকারি ডিগ্রি কলেজের সামনে তাঁরা এই কর্মসূচি পালন করেন।
অবরোধকারীরা বলেন, রোববার বেলা সাড়ে ১১টার দিকে দৌলতপুর চৌধুরীপাড়া এলাকায় একটি অটোরিকশাকে একদল দুবৃত্ত গতিরোধ করে। এ সময় তারা অটোরিকশার আরোহী এক কলেজছাত্রীকে উত্ত্যক্ত করে। এর প্রতিবাদ করায় দুর্বৃত্তরা রুবেল ভূঁইয়াকে পিটুনি দেয়।