ছাত্রলীগের নেতার বাড়িতে হামলা ভাঙচুর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেট নগর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি কে হবেন তা নিয়ে বিরোধে গত শনিবার এক নেতার বাসা ও আশপাশের ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর চালানো হয়েছে৷ এর জের ধরে এক পক্ষ গতকাল রোববার নগর ছাত্রলীগের সভাপতি রাহাত তরফদারের বাড়িতে হামলা চালানোর চেষ্টা করে৷
রাহাতের বাড়িতে হামলার চেষ্টার ঘটনায় পুলিশ তিনজনকে আটক করেছে৷ এঁরা হলেন মুশাহিদ, তুষার ও সঞ্জিব। তাঁদের কাছ থেকে পুলিশ রামদা ও কিরিচ উদ্ধার করেছে। তিনজনই নগর ছাত্রলীগের সহসভাপতি আবুল হাসনাতের পক্ষের কর্মী।
সিলেট কোতোয়ালি থানার ওসি আতাউর রহমান জানান, আটক তিনজনের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা করেছে৷