ছাত্রলীগের নয় নেতার বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহসম্পাদক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নাছির করিম বাবুলকে লাঞ্ছিত করার ঘটনায় হাটহাজারী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এতে ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার নয় নেতা-কর্মীকে আসামি করা হয়।

মামলার অন্যতম আসামিরা হলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসভাপতি সাব্বির আহমেদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক এস এম আরিফুল ইসলাম। এ ছাড়া অন্য আসামিরা হলেন সারোয়ার পারভেজ, রূপম বিশ্বাস, রুবেল দে, শাহরিদ শুভ, সোহেল খান, এস এম মেহরাজ ও আসিফুজ্জামান।