প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখা ছাত্রলীগের নতুন কমিটি গত শনিবার সন্ধ্যায় ঘোষণা করা হয়েছে। আগের কমিটি বিলুপ্ত হওয়ার দীর্ঘ নয় মাস পর শামছুদ্দিন আল আজাদকে সভাপতি ও রফিকুজ্জামান ইমনকে সাধারণ সম্পাদক করে দুই বছরের জন্য এ কমিটি গঠন করা হয়েছে। নতুন মনোনীত সভাপতি ও সাধারণ সম্পাদককে শিগগিরই বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।