ছাত্রলীগের পাঁচ কর্মী আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিরসরাইয়ে ছাত্রলীগের এক পক্ষের ওপর অপর পক্ষের হামলায় পাঁচ কর্মী আহত হয়েছে। গত সোমবার রাত প্রায় নয়টায় উপজেলার মিঠাছড়া গাংচিল পেট্রল পাম্প-সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। হামলায় আহত ইমতিয়াজ জানান, সোমবার বিকেলে উপজেলা চেয়ারম্যান গিয়াস উদ্দিন-সমর্থিত উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মাইনুল ইসলাম ও অভি রায় সাংগঠনিক কাজে কাটাছড়া ইউনিয়ন সফরে যান। এ সময় সাংসদ মোশাররফ হোসেন-সমর্থিত পক্ষের রুমু নামে ছাত্রলীগের এক নেতার সঙ্গে তাঁদের কথা-কাটাকাটি হয়। এর জের ধরে ওই হামলার ঘটনা ঘটেছে বলে ইমতিয়াজ দাবি করেন। উপজেলা ছাত্রলীগের এক পক্ষের যুগ্ম আহ্বায়ক মাইনুল ইসলাম দাবি করেন, কোনো কারণ ছাড়াই তাঁদের পক্ষের কর্মীদের ওপর হামলা চালানো হয়েছে। হামলার জন্য তিনি সাংসদ-সমর্থিত ছাত্রলীগের কর্মীদের দায়ী করেন।উপজেলা ছাত্রলীগের অপর পক্ষের আহ্বায়ক মাইনুর ইসলাম বলেন, হামলার ঘটনায় তাঁদের পক্ষের কোনো নেতা-কর্মী জড়িত নয়।