ছাত্রলীগের পাঁচ কর্মী সাময়িক বহিষ্কৃত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে গত বৃহস্পতিবার ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় পাঁচজনকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। গতকাল সোমবার বিশ্ববিদ্যালয় প্রশাসন তিন মাসের জন্য তাঁদের বহিষ্কার করে। বহিষ্কৃত ছাত্ররা হলেন পদার্থবিজ্ঞান বিভাগের ৩৭তম ব্যাচের সৈয়দ নাজমুল হোসাইন, একই বিভাগের ৩৪তম ব্যাচের এম ফরহাদুর রহমান ও মোহাম্মদ ওয়াজিদ হোসেন এবং গণিত বিভাগের ৩২তম ব্যাচের মো. জহিরুল ইসলাম ও ৩৫তম ব্যাচের রেজাউল করিম।প্রক্টর অধ্যাপক আরজু মিয়া বলেন, গত রোববার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ডিসিপ্লিনারি বডির সভায় ঘটনার সঙ্গে জড়িতদের শাস্তির সুপারিশ করা হয়।