ছাত্রলীগের পাঁচ নেতা-কর্মী রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় নিহত শিশু রাব্বির বাবার দায়ের করা মামলায় ছাত্রলীগের পাঁচ নেতা-কর্মীর এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।আদালত-সংশ্লিষ্ট সূত্র জানায়, গতকাল রোববার ১ নম্বর জ্যেষ্ঠ বিচারিক হাকিম আবুবক্কর সিদ্দিকের আদালত ওই পাঁচজনের এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মো. মাজেদুর রহমান জানান, গত বৃহস্পতিবার পাঁচজনকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানানো হয়।