ছাত্রলীগের পাল্টাপাল্টি কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার আমতলীতে উপজেলা ছাত্রলীগের দুটি পক্ষ একই সময়ে একই স্থানে পাল্টাপাল্টি কর্মসূচির আয়োজন করায় প্রশাসন তা করতে দেয়নি। তবে এক পক্ষের নির্মিত মঞ্চ অন্য পক্ষ ভেঙে ফেলেছে বলে অভিযোগ উঠেছে।উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক দাবিদার শাহাদত হোসেন স্বাক্ষরি অভিযোগ করেন, সমুদ্র বিজয় ও নিজস্ব তহবিলে পদ্মা সেতু নির্মাণের ঘোষণা দেওয়ায় গতকাল বৃহস্পতিবার আমতলী শহরের বাঁধঘাট এলাকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গণসংবর্ধনা প্রদান ও ছাত্র-সমাবেশের আয়োজন করা হয়। এ উপলক্ষে নির্মিত মঞ্চটি উপজেলা ছাত্রলীগ (অন্য পক্ষ) ও যুবলীগের নামধারী সন্ত্রাসীরা বুধবার রাতে ভেঙে ফেলেন। এ সময় সন্ত্রাসীদের হামলায় পাঁচজন নেতা-কর্মী আহত হয়েছেন।উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহাবুবুর রহমান ও উপজেলা ছাত্রলীগের সভাপতি আ. সোবহান জানান, যুদ্ধাপরাধীদের বিচার ত্বরান্বিত করার দাবিতে সমাবেশের জন্য তারা বাঁধঘাটের ওই স্থানে আগেই কর্মসূচি দিয়েছিলেন। একই জায়গায় দুটি কর্মসূচির কারণে প্রশাসন বাধা দেওয়ায় তা আর করা হয়নি। তবে কোনো ধরনের হামলা বা ভাঙচুরের সঙ্গে উপজেলা ছাত্রলীগ বা যুবলীগ জড়িত নয়।আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আখতার জানান, একই স্থানে দুই পক্ষের কর্মসূচি দেওয়ায় কাউকেই তা পালন করতে দেওয়া হয়নি। পুলিশের নির্দেশে ছাত্রলীগের শাহাদাত গ্রুপ তাদের নির্মিত মঞ্চ ভেঙে নিয়ে গেছে।