ছাত্রলীগের পাল্টাপাল্টি হামলার ঘটনায় তদন্ত প্রতিবেদন জমা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা তদন্তে গঠিত কমিটি প্রতিবেদন জমা দিয়েছে। প্রতিবেদনে ক্যাম্পাসে সংঘর্ষ এড়াতে সাতটি সুপারিশ করা হয়েছে।তদন্ত কমিটির প্রধান এবং বনবিদ্যা ও পরিবেশ ইনস্টিটিউটের শিক্ষক মোহাম্মদ আল-আমীন নির্ধারিত সময়ের সাত দিন আগে গতকাল সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) মো. আলাউদ্দিনের কাছে প্রতিবেদনটি জমা দেন। উপাচার্য প্রথম আলোকে বলেন, ‘তদন্ত প্রতিবেদন এখনো খুলে দেখা হয়নি। এতে কী আছে, বলতে পারছি না। তবে আগামী ৭ জুন সিন্ডিকেট সভায় এ প্রতিবেদন নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।’গত ২৯ ও ৩০ এপ্রিল ছাত্রলীগ-সমর্থিত শাটল ট্রেনের বগিভিত্তিক সংগঠন চুজ ফ্রেন্ডস উইথ কেয়ার (সিএফসি) এবং ভার্সিটি এক্সপ্রেসের (ভিএক্স) কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটে। তদন্ত কমিটির প্রধান মোহাম্মদ আল-আমীন বলেন, প্রতিবেদনে দুই ছাত্রকে কুপিয়ে আহত করার ঘটনায় সরাসরি জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করাসহ সাতটি সুপারিশ করা হয়েছে।