ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আংশিক কমিটি ঘোষণার সাত মাস পর কমিটি পূর্ণাঙ্গ করেছে আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতীম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। গতকাল সোমবার রাতে সংগঠনটির ৩০১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।
ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন কমিটির অনুমোদন দেন। গতকাল বিকেলে অনুমোদিত কমিটির তালিকা নিয়ে গণভবনে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতারা আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেন।