প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কমিটি দ্রুত পূর্ণাঙ্গ করার দাবি জানিয়েছেন সংগঠনটির কর্মীরা। গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় রেলস্টেশনে আয়োজিত মানববন্ধনে তাঁরা এ দাবি জানান। সূত্র জানায়, গত বছরের ২৫ জুন ছাত্রলীগের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার আংশিক কমিটি গঠিত হয়। ১৫ সদস্যের এ কমিটি প্রায় নয় মাসেও পূর্ণাঙ্গ করা হয়নি মানববন্ধনে অংশ নেওয়া ছাত্রলীগের কর্মীরা বলেন, দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি না থাকায় সংগঠনের কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে। মানববন্ধনে ছাত্রলীগের নেতা-কর্মীরা গত ৮ ফেব্রুয়ারি ক্যাম্পাসে সংঘর্ষের জন্য ছাত্রশিবিরকে দায়ী করে তাদের রাজনীতি নিষিদ্ধ করার দাবি জানান।