ছাত্রলীগের প্রতি আহ্বান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সব ভুল-ভ্রান্তি ও বিভেদ ভুলে উচ্চশিক্ষা গ্রহণের পাশাপাশি ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য ছাত্রলীগের নেতাদের প্রতি আহ্বান জানিয়েছে সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগ। গত সোমবার রাতে ঢাকার একটি হোটেলে ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতাদের সঙ্গে বৈঠকে এ আহ্বান জানানো হয়। দলের সভাপতি অনীল দাসগুপ্তের সভাপতিত্বে বৈঠকে ছাত্রলীগের সভাপতি এস এম বদিউজ্জামান সোহাগ, সাধারণ সম্পাদক সিদ্দিকি নাজমুল আলমসহ সাবেক ছাত্রনেতারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি