ছাত্রলীগের প্রতিবাদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গতকাল সোমবার প্রথম আলোর শেষের পাতায় প্রকাশিত ‘বরিশালে ছাত্রলীগ নেতাদের গুরুদায়িত্ব পালন’ শিরোনামের খবরের প্রতিবাদ জানিয়েছে ছাত্রলীগ। গতকাল সোমবার ছাত্রলীগের দপ্তর সম্পাদক শেখ রাসেল স্বাক্ষরিত প্রতিবাদপত্রে দাবি করা হয়, সংবাদে বরিশালের সরকারি হাতেম আলী কলেজ কেন্দ্রে পরীক্ষায় দলীয় কর্মীদের নকল সরবরাহের অভিযোগ করা হয়েছে জেলা ছাত্রলীগের সভাপতি সুমন সেরনিয়াবাতের বিরুদ্ধে। কিন্তু ঘটনার দিন তিনি বরিশাল জেলার মেহেন্দীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সম্মেলনে উপস্থিত ছিলেন। সন্ধ্যার পর তিনি বরিশালে ফেরেন। কাজেই সুমন সেরনিয়াবাতের বিরুদ্ধে অভিযোগ সঠিক নয়।