ছাত্রলীগের বরিশাল বিভাগীয় বর্ধিত সভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরিশাল সার্কিট হাউসের সম্মেলনকক্ষে গতকাল সোমবার দুপুর ১২টায় ছাত্রলীগের বিভাগীয় বর্ধিত সভা হয়েছে। ৩১ আগস্ট ঢাকায় ছাত্রলীগের সমাবেশ সফল করতে ওই সভা হয়।
সভায় ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম বলেন, বিরোধী দলের আন্দোলন হুংকারে শঙ্কিত নয় ছাত্রলীগ। গণতন্ত্রের ধারা অব্যাহত রাখতে যেকোনো ধরনের অপচেষ্টা রোধে আওয়ামী লীগকে সহযোগিতা করতে রাজপথে থাকবে ছাত্রলীগ।
কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন জেলা ছাত্রলীগ সভাপতি সুমন সেরনিয়াবাদ, সাধারণ সম্পাদক আ. রাজ্জাক, মহানগর সাধারণ সম্পাদক অসীম দেওয়ানসহ বিভাগের অন্য জেলা থেকে আসা নেতারা।
বরিশাল জেলা ও মহানগর ছাত্রলীগের আয়োজনে এই বর্ধিত সভায় বিভাগের ছয় জেলার নেতারা এতে অংশ নেন।