ছাত্রলীগের বরিশাল মহানগর ও জেলা কমিটি চূড়ান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবশেষে বরিশাল জেলা ও মহানগর ছাত্রলীগের সভাপতি ও সম্পাদকের নাম চূড়ান্ত করে কেন্দ্রে পাঠিয়েছে আওয়ামী লীগ। তবে কমিটিতে বিতর্কিত নেতারা থাকায় তা নিয়ে প্রশ্ন তুলেছেন পদ না পাওয়া ব্যক্তিরা।স্থানীয় আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, জেলা ছাত্রলীগের সভাপতি হিসেবে সুমন সেরনিয়াবাত এবং সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাকের নাম চূড়ান্ত করা হয়েছে। অন্যদিকে মহানগরের সভাপতি হিসেবে জসিমউদ্দিন এবং সাধারণ সম্পাদক হিসেবে ওয়াসিম দেওয়ানের নাম চূড়ান্ত করা হয়েছে।জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক তালুকদার মুহম্মদ ইউনুস বিষয়টি নিশ্চিত করেছেন।