ছাত্রলীগের বহিষ্কৃত ৭ নেতার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জে ছাত্রলীগ থেকে বহিষ্কৃত সাত ছাত্রনেতা অর্থের বিনিময়ে গোপালগঞ্জ সরকারি বঙ্গবন্ধু কলেজ সংসদ নির্বাচনে অযোগ্যদের মনোনয়ন দেওয়া ও নির্বাচন কর্মকর্তাদের হুমকি দেওয়ার অভিযোগ তুলেছেন জেলা ছাত্রলীগ নেতাদের বিরুদ্ধে। গতকাল বুধবার দুপুরে শহরের মিয়াপাড়া প্রাথমিক বিদ্যালয় মাঠে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করা হয়। সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, আজ অনুষ্ঠিতব্য কলেজ সংসদ নির্বাচনে দলীয় প্রভাব খাটিয়ে প্রশাসনকে ব্যবহার করে ছাত্রলীগের নেতা-কর্মীরা ভোট কেটে নেওয়ার পাঁয়তারা চালাচ্ছে। ছাত্র সংসদ নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে মনোনয়ন দাখিল করায় সম্প্রতি রিফাতুল ইসলাম, অসিত বালা, শরীফ মাহমুদুল হাসান, উজ্জ্বল বিশ্বাসসহ সাত নেতাকে ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হয়।