ছাত্রলীগের বিক্ষোভ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুক্তিযুদ্ধ চলাকালে বাংলাদেশ বাহিনীর ডেপুটি চিফ অব স্টাফ এ কে খন্দকারের ১৯৭১: ভেতরে বাইরে বইয়ে স্বাধীনতার ইতিহাস বিকৃত করা হয়েছে দাবি করে এর প্রতিবাদে ও শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে নড়াইলের লোহাগড়া উপজেলা, পৌর ও কলেজ শাখা ছাত্রলীগ। গতকাল মঙ্গলবার সকালে তারা বিক্ষোভ মিছিল শেষে বেলা ১১টায় উপজেলা মুক্তিযোদ্ধা কার্যালয়ের সামনে মানববন্ধন করে। মানববন্ধনে বক্তব্যে ছাত্রলীগের নেতারা ওই বইয়ের লেখক, সহযোগী ও প্রকাশকের শাস্তি দাবি করেন। বক্তব্য দেন উপজেলা ছাত্রলীগের সভাপতি মুন্সী জোসেফ হোসেন, সহসভাপতি অসীম মোল্লা, পৌর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি সম্রাট হোসেন, সরকারি লোহাগড়া আদর্শ মহাবিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আল আমিন সুজন, সাধারণ সম্পাদক ফয়সাল ইমরান প্রমুখ।