ছাত্রলীগের বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে জামালপুরের বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নার্গিস পারভীনের অপসারণের দাবিতে উপজেলা ছাত্রলীগ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলা ছাত্রলীগের সভাপতি জুম্মান তালুকদারের নেতৃত্বে শহরে মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মালিবাগ মোড়ে গিয়ে শেষ হয়। এ ব্যাপারে নার্গিস পারভীন বলেন, অনিয়ম ও দুর্নীতির সব অভিযোগ ভিত্তিহীন। স্বার্থান্বেষী একটি মহলের ইঙ্গিতে তাঁরা মিছিল করেছেন।