ছাত্রলীগের বিক্ষোভ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুলনা জেলা ছাত্রলীগের সভাপতি মো. আরাফাত হোসেনকে মুঠোফোনে প্রাণনাশের হুমকির প্রতিবাদে এবং হুমকি ও মদদদাতাদের গ্রেপ্তারের দাবিতে গতকাল সোমবার বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা ও মহানগর ছাত্রলীগ। বেলা ১১টায় দলীয় কার্যালয় চত্বরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুসফিকুর রহমানের সভাপতিত্ব ও খুলনা মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম আসাদুজ্জামান রাসেলের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা-২ আসনের সাংসদ মিজানুর রহমান। বক্তব্য দেন ছাত্রলীগ নেতা আবুল কালাম আজাদ, তাজমুল হক, রেজাউল করিম, অঞ্জন কুমার মণ্ডল প্রমুখ। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের হয়ে নগরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে।