প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বজনপ্রীতি এবং ছাত্রদলের কর্মীদের শিক্ষক নিয়োগ দেওয়ার অভিযোগে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গতকাল রোববার ছাত্রলীগের নেতা-কর্মীরা বিক্ষোভ করেছেন।
দুপুর ১২টার দিকে ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ইফতেখারুল ইসলাম ও সাধারণ সম্পাদক অরুণ কান্তি রায়ের নেতৃত্বে শতাধিক নেতা-কর্মী রেজিস্ট্রারের কার্যালয়ে আসেন। এ সময় রেজিস্ট্রার বলরাম রায় কার্যালয়েই ছিলেন। শিক্ষার্থীরা ঘটনার জন্য তাঁকে অভিযুক্ত করে তাঁর কক্ষে তালা ঝুলিয়ে দেন। এরপর তাঁরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল শেষে উপাচার্যের বরাবর স্মারকলিপি দেন। বলরাম রায় বলেন, যাঁদের নিয়োগ দেওয়া হয়েছে, তাঁরা সবাই যোগ্য।