প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহী নিউ গভ. ডিগ্রি কলেজে ভর্তিতে অনিয়মের অভিযোগ তুলে ছাত্রলীগের কর্মীরা গতকাল বৃহস্পতিবার কলেজের একটি কক্ষ ভাঙচুর করেছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় সাময়িকভাবে ভর্তি কার্যক্রম বন্ধ রাখা হয়। ওই ঘটনার প্রতিবাদে ছাত্রমৈত্রী বিক্ষোভ মিছিল করেছে।কলেজের অধ্যক্ষ ফরিদা সুলতানার ভাষ্যমতে, কলেজে ভর্তিতে কোনো অনিয়ম করা হয়নি। ছাত্রলীগের কর্মীরা অন্যায় সুবিধা আদায় করতে না পেরে আতঙ্ক সৃষ্টির জন্য ওই ভাঙচুর করেছেন। ঘটনার পর পর তাঁরা কলেজের শিক্ষকদের নিয়ে একটি জরুরি সভা করেন। সে সময় ভর্তি কার্যক্রম বন্ধ ছিল। এরপর আবার ভর্তি কার্যক্রম চলে। তবে ছাত্রলীগ নেতা-কর্মীরা দাবি করেছেন, সাধারণ ছাত্ররা ওই ভাঙচুর করেছে, তাঁরা নন।প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুর ১২টার দিকে হঠাত্ ছাত্রলীগের কর্মীরা মিছিল নিয়ে কলেজের ২০১ নম্বর কক্ষে ঢুকে ভাঙচুর শুরু করেন।