ছাত্রলীগের বিরুদ্ধে চাঁদা না পেয়ে বাস চলাচল বন্ধ করার অভিযোগ
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় চাঁদা না দেওয়ায় ছাত্রলীগের নেতা-কর্মীরা রায়পুর-ঢাকা সড়ক পথে নতুন চালু হওয়া একটি পরিবহনের বাস চলাচল বন্ধ করে দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। জেএল নামের ওই পরিবহনের ব্যবস্থাপক মিজানুর রহমান অভিযোগ করেন, সম্প্রতি ওই পথে তিনটি বাস দিয়ে জেএল পরিবহনের যাত্রা শুরু হয়। গত বৃহস্পতিবার রাতে তাদের একটি বাস রায়পুর থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাচ্ছিল। এ সময় পৌর ছাত্রলীগের কয়েকজন নেতার নেতৃত্বে ১০-১২ জন লোক বাস কাউন্টারে এসে চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকার করায় তাঁরা কাউন্টারের চেয়ার ছোড়াছুড়ি করেন। এর পর থেকে তাঁরা বাস তিনটির চলাচল বন্ধ রাখেন।উপজেলা বাসমালিক সমিতির যুগ্ম সম্পাদক তানভীর হায়দার বলেন, ‘ওই বাসের মালিকেরা ঘটনাটি তাৎক্ষণিকভাবে আমাদের জানিয়েছেন। অভিযোগের ব্যাপারে রায়পুর পৌর ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মিরাজুল ইসলাম বলেন, কারা চাঁদা চেয়েছে সে বিষয়ে তাঁরা কিছু জানেন না।