ছাত্রলীগের বিরুদ্ধে ছাত্রদলের মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হরতালের দিন ছাত্রদলের ওপর হামলার ঘটনায় ছাত্রলীগের বিরুদ্ধে মামলা করেছে সংগঠনটি। ছাত্রলীগের নেতাদের আসামি করে ১ জুলাই শাহবাগ থানায় এজাহার দাখিল করেছিল ছাত্রদল। গত রোববার রাত পৌনে ১২টার দিকে মামলাটি নথিভুক্ত করা হয়েছে বলে জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম। তিনি বলেন, প্রাথমিক যাচাই-বাছাইয়ের পর মামলাটি গ্রহণ করা হয়েছে। ছাত্রদলের আইন সম্পাদক এম কামরুজ্জামান বাদী হয়ে এ মামলা করেছেন। মামলায় ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সহসভাপতি খোরশেদ, যুগ্ম সম্পাদক মামুনুর রশীদ, কবি জসীমউদ্দীন হলের সভাপতি আবদুর রহমান, সূর্যসেন হলের সভাপতি সাঈদ মজুমদার, সাধারণ সম্পাদক জিয়াউল হক, জিয়া হলের সভাপতি রিফাত হোসেন, জগন্নাথ হলের উৎপল সাহা, জিয়া হলের মারুফ, আশরাফুল ইসলাম, নুর নবী, সাইফুল ইসলাম, আনিসুর রহমান, সোহেল মির্জাসহ আরও অজ্ঞাতনামা ২০-২৫ জনকে আসামি করা হয়।উল্লেখ্য, ১ জুলাই শাহবাগে হরতাল চলাকালে ছাত্রদলের ওপর ছাত্রলীগ হামলা করলে বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী আহত হন।