ছাত্রলীগের বিরুদ্ধে শিক্ষককে লাঞ্ছিত করার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গতকাল রোববার একজন শিক্ষক লাঞ্ছিত হয়েছেন। ছাত্রসংগঠনগুলোর সহাবস্থানের কথা বলার কারণে ছাত্রলীগের নেতা-কর্মীরা তাঁকে লাঞ্ছিত করেন বলে অভিযোগ পাওয়া গেছে। জানা গেছে, গত বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় স্বার্থ সংরক্ষণ কমিটির এক বৈঠক হয়। এতে মার্কেটিং বিভাগের এক সহযোগী অধ্যাপক ক্যাম্পাসে ছাত্রশিবিরসহ সব ছাত্রসংগঠনের সহাবস্থান বজায় রেখে গণতন্ত্র চর্চার আহ্বান জানান। এ সময় বৈঠকে থাকা ছাত্রলীগের নেতারা ওই শিক্ষকের বক্তব্যের প্রতিবাদ করেন। এ ঘটনার জের ধরে গতকাল বিকেলে শহীদ মিনার চত্বরে ছাত্রলীগের সভাপতি কামরুল হাসানসহ ১০-১২ জন ওই শিক্ষকের পথরোধ করেন। ছাত্রলীগের নেতা-কর্মীরা তাঁকে সেদিনের বক্তব্যের জন্য প্রকাশ্যে ক্ষমা চাইতে বলেন। ওই শিক্ষক তাতে রাজি না হলে নেতা-কর্মীরা তাঁর সঙ্গে দুর্ব্যবহার করেন।