প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ছাত্রলীগের বিরুদ্ধে তিন শিক্ষার্থীকে লাঞ্ছিত করার অভিযোগ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার সকালে ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। তিনজনই ছাত্রশিবিরের কর্মী বলে জানা গেছে। তবে ছাত্রলীগ লাঞ্ছিতের বিষয়টি অস্বীকার করেছে।লাঞ্ছিত শিক্ষার্থীরা হলেন: সাইফুল্লাহ, তৌফিক ও জহির। তাঁরা এমবিবিএস দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তাঁদের শিবিরের কর্মী বলে দাবি করেছেন চমেক শিবিরের দপ্তর সম্পাদক নুরুল ইসলাম।