ছাত্রলীগের মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম তৌহিদ আল হোসেন ওরফে তুহিনের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল সোমবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে মানববন্ধন করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। মানববন্ধনে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা ছাদেকুল আরেফিন মাতিন, প্রক্টর তরিকুল ইসলাম, টিএসসিসির পরিচালক নজরুল ইসলাম, দর্শন বিভাগের সভাপতি আবু বকর সিদ্দীক, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান, কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য সাইদুল ইসলাম প্রমুখ। রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি