প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার ধুনটে ছাত্রলীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে যুবদল নেতাকে পেটানোর অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় লোকজন বলেন, গত শুক্রবার সন্ধ্যায় পৌর যুবদলের সভাপতি মশিউর রহমান ভূমি কার্যালয় থেকে কাজ শেষে উপজেলা পরিষদের সামনের রাস্তায় আসেন। এ সময় পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নিয়ামুল হাসানের নেতৃত্বে নেতা-কর্মীরাও বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল শেষে সেখানে যান। একপর্যায়ে তাঁরা মশিউর রহমানকে মারপিট করেন। ধুনট থানার পরিদর্শক মোবারক হোসেন বলেন, ঘটনাটি তাঁকে মৌখিকভাবে জানানো হয়েছে। ধুনট (বগুড়া) প্রতিনিধি