প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা জেলা পরিষদ নির্বাচনে নবাবগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতাদের জয়লাভে আনন্দ মিছিল করেছে উপজেলা ও দোহার নবাবগঞ্জ কলেজ শাখা ছাত্রলীগ। গত ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত ওই নির্বাচনে ১৪ নম্বর ওয়ার্ডে কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহসভাপতি ও দোহার নবাবগঞ্জ কলেজের সাবেক সহসভাপতি (ভিপি) ওয়াহিদুজ্জামান রনি এবং ১৩ নম্বর ওয়ার্ডে উপজেলা ছাত্রলীগের বর্তমান সভাপতি এস এম সাইফুল ইসলাম জয়লাভ করেন। এ উপলক্ষে গতকাল দুপুরে দোহার নবাবগঞ্জ কলেজ ক্যাম্পাস বটমূল থেকে মিছিল বের হয়। এটি কায়কোবাদ চত্বর হয়ে উপজেলা চত্বর ঘুরে ক্যাম্পাসে এসে শেষ হয়।
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি