প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতা-কর্মীরা গতকাল মঙ্গলবার নগরে পুলিশের বাধার কারণে পূর্বঘোষিত কর্মসূচি পালন করতে পারেননি।কেন্দ্রীয় কমিটিতে স্থান না পাওয়ায় নেতা-কর্মীরা গতকাল বিকেল তিনটায় ষোলশহর রেলস্টেশন থেকে জিইসি মোড় পর্যন্ত মিছিল করার কর্মসূচি ঘোষণা করেছিলেন। পুলিশের বাধার কারণে তাঁরা ষোলশহর রেলস্টেশনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন।