ছাত্রলীগের সংঘর্ষের জেরে কলেজ বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদারীপুরের সরকারি নাজিমউদ্দিন কলেজে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় গতকাল রোববার থেকে অনির্দিষ্টকালের জন্য কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। দুই দিন ধরে কলেজ ক্যাম্পাস ও এর আশপাশে ছাত্রলীগের দুই পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অবস্থান করে সংঘর্ষে লিপ্ত হলে কলেজ কর্তৃপক্ষ এ ঘোষণা দেয়। গত এক মাসে কলেজটিতে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে ৩৫ জন আহত হয়েছে।কলেজ ছাত্রছাত্রী সংসদের সহসভাপতি (ভিপি) জাহিদ হাসান বলেন, ‘আমরা কলেজ ছাত্রছাত্রী সংসদের পক্ষ থেকে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ ও দ্রুত পাঠদান কার্যক্রম চালুর দাবি জানাচ্ছি।’কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বেগম জেবুন্নাহার জানান, বড় ধরনের সংঘাত এড়াতে কলেজের শিক্ষক পরিষদের সঙ্গে আলোচনা করে অনির্দিষ্টকালের জন্য শ্রেণীকক্ষে পাঠদান বন্ধ ঘোষণা করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কলেজে পাঠদান বন্ধ থাকবে। তবে প্রশাসনিক কার্যক্রম চলবে।