ছাত্রলীগের সভাপতি ও সম্পাদক বহিষ্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছাত্রলীগের কর্মী নাসরুল্লাহ নাসিমের মৃত্যুর পর রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আউয়াল কবির ও সাধারণ সম্পাদক মাজেদুল ইসলামকে সংগঠন থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। গতকাল মঙ্গলবার ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদ এ সিদ্ধান্ত নেয়। এর আগে আরেক সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কার্যক্রম স্থগিত করা হয়েছিল।গতকাল ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি মাহমুদ হাসান ও সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরীর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার দায়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের শীর্ষ ওই দুই নেতাকে সংগঠন থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।’গত ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের খাবার নিয়ে বিবাদের একপর্যায়ে সংগঠনের সভাপতির অনুসারী ছাত্রলীগের কর্মীরা ইতিহাস বিভাগের ছাত্র ও সাধারণ সম্পাদকের অনুসারী কর্মী নাসরুল্লাহকে মারধর করে শাহ মখদুম হলের দোতলা থেকে ফেলে দেন।