কক্সবাজারের টেকনাফে র্যাব-৭ ও বিজিবির জওয়ানরা পৃথক অভিযান চালিয়ে ইউনিয়ন ছাত্রলীগের সভাপতিসহ তিনজনকে আটক করেছে। এ সময় তাদের কাছ থেকে তিন হাজার ৩৮৪টি ইয়াবাবড়ি উদ্ধার করা হয়।র্যাব ও বিজিবি সূত্রে জানা যায়, সোমবার রাতে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের পুরান বাজার এলাকায় বেচাকেনার সময় দুই হাজার ৩৯২টি ইয়াবাবড়িসহ হ্নীলা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আবুল হোসেনের ছেলে মাহমুদ হোসেন (২৪) ও উখিয়া উপজেলার গিলাতলী এলাকার বাসিন্দা মৃত কামাল উদ্দিনের ছেলে আবদুল্লাহ আল-মামুনসহ দুই ইয়াবা ব্যবসায়ীকে আটক করা হয়।র্যাব-৭ কক্সবাজার ক্যাম্প কমান্ডার মেজর মো. সারওয়ার-ই-আলম বলেন, ওই এলাকায় ইয়াবা বেচাকেনার গোপন সংবাদ ছিল।অপরদিকে একই দিন রাত আটটায় উপজেলার হোয়াইক্ষ্যং বিজিবির চেকপোস্টে টেকনাফ থেকে ঢাকাগামী সিলভার লাইনের ঢাকা মেট্রো ব-১৪-৬২৬৫ বাসে তল্লাশি চালিয়ে অভিনব কায়দায় গিয়ারবক্সের ভেতর থেকে লুকিয়ে রাখা পলিথিনে মোড়ানো ৯৯২টি ইয়াবাবড়ি উদ্ধার করা হয়। এ সময় পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে বাসের হেলপার ঢাকার লালবাগ এলাকার জহিরুল ইসলামসহ বাসটি আটক করা হয়েছে।