ছাত্রলীগের সভাপতিসহ ২৯ জনের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় গত বৃহস্পতিবার রাতে ব্যবসায়ীদের পক্ষ থেকে দ্রুত বিচার আইনে একটি মামলা করা হয়েছে। মামলায় বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতিসহ (পদ স্থগিত) ২৯ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরও ৩০০ জনকে আসামি করা হয়। বণিক সমিতির অর্থবিষয়ক সম্পাদক মো. নাসির উদ্দিন মামলাটি করেন।