প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় তেজখালী ইউনিয়ন ছাত্রলীগের দ্বিবার্ষিক সম্মেলন আট বছর পর অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বেলা তিনটার দিকে উপজেলার আকানগর হোসেন শাহ মাজার প্রাঙ্গণে সম্মেলন হয়। এতে ওই ইউনিয়নের ছাত্রলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মইনুল ইসলামের সভাপতিত্বে স্থানীয় সাংসদ এ বি তাজুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. সেলিম বলেন, এর পূর্বে ওই ইউনিয়নের ছাত্রলীগের সম্মেলন ২০০৯ সালে হয়েছিল।