ছাত্রলীগের সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সোনাখাড়া ইউনিয়ন ছাত্রলীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার বেলা তিনটার দিকে উপজেলার সোনাখাড়া ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত এ সম্মেলন উদ্বোধন করেন উপজেলা ছাত্রলীগের সভাপতি জিয়াউদ্দিন আহমেদ। এতে সভাপতিত্ব করেন ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি বিশ্বজিৎ সাহা। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি গাজী রেজাউল করিম তালুকদার, সহসভাপতি ও সোনাখাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আমজাদ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক ফেরদৌস আলম সরকার, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নূরুল ইসলাম, সাধারণ সম্পাদক আবু হেনা মোস্তফা কামাল, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম প্রমুখ। সম্মেলনে সর্বসম্মতিক্রমে গোলাম রব্বানী মণ্ডলকে সভাপতি ও মো. আবদুল্লাহকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে সোনাখাড়া ইউনিয়ন ছাত্রলীগের কমিটি গঠন করা হয়। রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি|