প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেট মহানগর ছাত্রলীগের কেন্দ্রঘোষিত কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় আগামী ৪ জুলাই সম্মেলন করে নতুন কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। সম্মেলনকে সামনে রেখে গতকাল শনিবার বর্ধিত সভা হয়। নগরের মুসলিম সাহিত্য সংসদের শহীদ সুলেমান হলে দিনভর বর্ধিত সভা শেষে বিকেলে নগর কমিটির জন্য নেতৃত্ব বাছাইয়ে সম্ভাব্য পদপ্রার্থীদের জীবনবৃত্তান্ত সংগ্রহ করা হয়েছে। বর্ধিত সভাস্থলে ৫৯ জনের জীবনবৃত্তান্ত সংগ্রহ করা হয়। এঁরা সবাই সভাপতি ও সাধারণ সম্পাদক পদ পেতে আগ্রহী। বর্ধিত সভায় সিলেট সিটি করপোরেশনের ২৭টি ওয়ার্ডসহ সব শাখা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক অংশ নেন। বেলা ১১টা থেকে বিকেল চারটা পর্যন্ত একনাগাড়ে চলে সভা। শেষে কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী সভাস্থলে নগর কমিটির জন্য ৫৯ জনের জীবনবৃত্তান্ত (সিভি) সংগ্রহ করা হয়। নিজস্ব প্রতিবেদক, সিলেট|