লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের সহসভাপতি কে এম বাপ্পি, সাধারণ সম্পাদক রাকিব হোসেনসহ সাজাপ্রাপ্ত নেতা-কর্মীদের মুক্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে জেলা ছাত্রলীগের উদ্যোগে লক্ষ্মীপুর প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন করা হয়।
মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য দেন লক্ষ্মীপুর সদর আসনের সাংসদ এ কে এম শাহজাহান কামাল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর উদ্দিন চৌধুরী, কৃষিবিষয়ক সম্পাদক আবদুল মতলব, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম চৌধুরী, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শেখ জামাল, জেলা ছাত্রলীগের সভাপতি চৌধুরী মাহমুদুন্নবী সোহেল।
লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের সহসভাপতি আশরাফুল আলমকে হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় আদালত গত বুধবার জেলা ছাত্রলীগের সভাপতি চৌধুরী মাহমুদুন্নবী সোহেল, সহসভাপতি কে এম বাপ্পি, সাধারণ সম্পাদক রাকিব হোসেনসহ ১১ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন।