ছাত্রলীগের সিলেট জেলা কমিটি বিলুপ্ত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছাত্রলীগের সিলেট জেলা শাখার কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। আজ রোববার রাতে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি এই সিদ্ধান্ত নেয়।
সিলেটে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) সমাবেশে ছাত্রলীগের নেতা-কর্মীদের হামলার পরপরই এই সিদ্ধান্ত নেওয়া হলো। ওই হামলায় সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিমসহ কয়েকজন আহত হন।
ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক শেখ রাসেল রাতে প্রথম আলো ডটকমকে জানান, ছাত্রলীগের সভাপতি এইচ এম বদিউজ্জামান ও সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলমের নির্দেশে সিলেট জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।