ছাত্রলীগের সেই কমিটি স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের মদনমোহন কলেজ ছাত্রলীগের সেই কমিটি অবশেষে স্থগিত করেছে সিলেট মহানগর ছাত্রলীগ। গতকাল বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে কমিটি স্থগিত করার বিষয়টি জানানো হয়।
মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক এমরুল হাসান কমিটি স্থগিত করার বিষয়টি নিশ্চিত করেন।
ছাত্রলীগ সূত্র জানায়, মদনমোহন কলেজ ছাত্রলীগের কমিটি ২০০৪ সালে গঠিত হয়। অরুণ দেবনাথ ওই কমিটির সভাপতি নির্বাচিত হয়েছিলেন। এক বছর মেয়াদি ওই কমিটি মেয়াদোত্তীর্ণ হলেও নানা কারণে কমিটি ভেঙে নতুন কমিটি গঠন সম্ভব হয়নি।
গত বছরের ২৪ সেপ্টেম্বর অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত কলেজে ছাত্রনেতাদের ভর্তি-বাণিজ্যে প্রায় ৭০ লাখ টাকা লোপাটের তথ্য প্রকাশ করলে ছাত্রলীগের অরুণ দেবনাথের সংশ্লিষ্টতার অভিযোগ ওঠে। অর্থমন্ত্রী সংবাদ সম্মেলন করে ছাত্রনেতাদের ‘বদমাশ’ বলে অভিহিত করেন। এর পর থেকে ছাত্রলীগের মেয়াদোত্তীর্ণ কলেজ কমিটির কার্যক্রম নিয়ে প্রশ্ন ওঠে। ভর্তি-বাণিজ্যের বিরুদ্ধে কলেজ কর্তৃপক্ষের সাম্প্রতিক পদক্ষেপে অরুণ দেবনাথ কলেজ অধ্যক্ষের কার্যালয় ভাঙচুর করলে এবং পরবর্তী সময়ে মামলা দায়ের হলে ২ ফেব্রুয়ারি প্রথম আলোয় ‘এক অরুণেই ২১ বছর’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।